Tuesday, January 20, 2015

হযরত মাওলানা সা'দ সাহেব (দা:বা) এর নসিহতের মধ্যে কিছু নসিহত :ইজতেমা 2015

১.আলেম -ওলামাদের সাথে সাক্ষাৎ করাকে নিশ্চিতরূপে ইবাদত মনে কর।
২.এলেম অর্জনের আধুনিক উপায় (যেমন নিজে নিজে বই পড়ে,ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ইত্যাদি) এর মাধ্যমে এলেম অর্জনের মাধ্যম মনে করে আলেমদের সংস্পর্শ থেকে বঞ্চিত হইও না,এলম শিক্ষার পরিবেশ থেকে নিজেকে দূরে রেখ না।
৩.মাদ্রাসাকে এলেমের দূর্গ মনে কর।এখানে বেশি বেশি সাহায্য সহযোগিতা কর।এখানে বেশি বেশি যাতায়াত কর।
৪.নিজ দায়িত্বে এলাকায় মক্তব চালু কর।যেন এমন কোন শিশু বড় না হয় যে কুর আন পড়তে পারে না।
৬.সকল সমস্যার সমাধান নামাজের দ্বারা (আল্লাহর থেকে) সমাধানের চেষ্টা কর।
৭.ঘরের মধ্যে তালিম চালু কর।বদ দ্বীন দূর হয়ে যাবে।
৮.রেওয়াজি মেহনত দিয়ে দ্বীন জিন্দা হবে না।সাহাবাওয়ালা ত্বরিকায় মেহনত করতে হবে।এজন্য বেশি বেশি করে হায়াতুস সাহাবা কিতাব পড়।
৯.মানুষকে মসজিদের দিকে ডাক।মসজিদের পরিবেশে এনে তাকে দাওয়াত দাও।
১০. মসজিদে ২৪ ঘণ্টা আমল চালু রাখ।
১১.তিন ধরনের লোক আল্লাহ থেকে কিছু নিতে পারে না।
এক,যারা এই এক্বিন রাখে যে আল্লাহই সব করেন কিন্তু দেবদেবীরর মাধ্যমে করেন।
দুই,যারা এই এক্বিন রাখে যে আল্লাহই সব করেন কিন্তু আসবাবের (টাকা পয়সা, চাকরি, ঘরবাড়ী, ব্যাবসা ইত্যাদি) মাধ্যমে করেন।
তিন,যারা এই এক্বিন রাখে যে আল্লাহই সব করেন কিন্তু পীর, মুর্শিদ, গাউস কুতুবের মাধ্যমে করেন।
এই তিনধরণের লোক মুশরিকদের অন্তর্ভুক্ত।

No comments:

Post a Comment