Posts

Showing posts from 2018

রাসূল (সা:) চোখে দুনিয়া

নবীজি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন জিবরাঈল (আ.)-কে বললেন, 'আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল (এর কারণ কী?)' . জিবরাঈল (আ) নবীজি (স)-এর প্রশ্নের জবাবে বললেন, ‘জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।’  . [রাসূলের চোখে দুনিয়া, হাদীস নং : ১৪০]

European Union laws require you

European Union laws require you to give European Union visitors information about cookies used and data collected on your blog. In many cases, these laws also require you to obtain consent.  As a courtesy, we have added a notice on your blog to explain Google's use of certain Blogger and Google cookies, including use of Google Analytics and AdSense cookies, and other data collected by Google.  You are responsible for confirming this notice actually works for your blog, and that it displays. If you employ other cookies, for example by adding third party features, this notice may not work for you. If you include functionality from other providers there may be extra information collected from your users.  Learn more  about this notice and your responsibilities. collected from my blog

সুন্দর মৃত্যুর জন্য

জীবনের সময়টুকুই একজন মানুষের ইহকালীন মূলধন। যদি তা আখেরাতের কল্যাণের ক্ষেত্রে কাজে লাগানো হয় তবেই ব্যবসা সফল হবে। আর যদি তা বিনষ্ট করা হয় গুনাহ ও পাপাচারে এবং এ অবস্থায় আল্লাহর সাথে বান্দার সাক্ষাত হয় তাহলে সে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাই বুদ্ধিমান সে-ই, যে নিজের হিসাব নেয়, আল্লাহ তার কাছ থেকে হিসাব নেওয়ার আগে এবং গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকে তা তাকে ধ্বংসের পথে নেওয়ার আগেই। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন,  ‘ ঈমানদার ব্যক্তি গুনাহকে এমন মনে করে, যেন সে কোনো পাহাড়ের নিচে বসে আছে। আর যে কোনো মুহূর্তে পাহাড়টি তার উপর ধ্বসে পড়তে পারে। ’ -সহীহ বুখারী ১১/৮৯ পক্ষান্তরে অনেক মানুষ এমনও আছে, যারা বেপরোয়াভাবে পাপাচারে লিপ্ত থাকে। সে চিন্তাই করে না, কার অবাধ্যতায় সে লিপ্ত! একপর্যায়ে তার শেষ সময়টি এসে যায় এবং তার মৃত্যু হয়-আল্লাহ হেফাযত করুন-অশুভ মৃত্যু! হযরত আনাস ইবনে মালিক রা. বলেন, তোমরা এমন অনেক কাজে লিপ্ত হও, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়ে তুচ্ছ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এগুলোকেই আমরা সংহারক কর্ম বলে গণ্য করতাম।-সহীহ বুখারী ...

নেককার নারীর কিছু গুণ

আল্লাহ তাআলা ইরশাদ করেন, (তরজমা) পুরুষ নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এ কারণে    যে, পুরুষগণ নিজেদের অর্থসম্পদ ব্যয় করে। সুতরাং সাধ্বী স্ত্রীগণ অনুগত হয়ে থাকে। পুরুষের অনুপস্থিতিতে আল্লাহর    হিফাজতে (তার অধিকারসমূহ) হেফাযত করে।-সূরা নিসা : ৩৪ উক্ত আয়াতের ভিত্তিতে কুরআনের অন্যান্য আয়াত ও হাদীসের আলোকে সংক্ষেপে নেককার স্ত্রীর কিছু গুণাবলি পেশ করছি। প্রথম গুণ : উক্ত আয়াতে নেককার নারীর প্রথম গুণ বলা হয়েছে, সতী-সাধ্বী ও দ্বীনদার হওয়া। সালিহাত শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জারীর তবারী রাহ. বলেছেন, দ্বীনের সঠিক অনুসারিনী, সৎকর্মশীল নারীগণ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব জগতটাই হল ক্ষণিক উপভোগের বস্ত্ত। আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ (উপভোগের বস্ত্ত) সাধ্বী নারী।-সহীহ মুসলিম, হাদীস : ১৪৬৭; মুসনাদে আহমদ, হাদীস : ৬৫৬৭; সহীহ ইবনে হিববান, হাদীস : ৪০৩১ হযরত আবু উমামা রা. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্...

সুখী দাম্পত্যের চাবিকাঠি

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত ,  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ইরশাদ করেছেন Ñ خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي তোমাদের মাঝে সে সবচে ’  ভালো ,  যে তার পরিবারের জন্য ভালো। আর আমি আমার পরিবারের জন্য সবারচে ’  ভালো।  Ñ জামে তিরমিযী ২/২২৮ ,  হাদীস ৩৮৯৫ ;  সুনানে ইবনে মাজাহ ,  হাদীস ১৪২ হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত ,  রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন Ñ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِنِسَائِهِمْ     . সবচে ’  কামিল মুমিন সে ,  যার স্বভাব ও আচরণ সবচে ’  ভালো। আর তোমাদের মাঝে শ্রেষ্ঠ সে ,  যে তার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ।  Ñ জামে তিরমিযী ১/২১৯ ,  হাদীস ১১৬২ ব্যাখ্যা : এ বিষয়ে আরো অনেক হাদীস রয়েছে ,  যা থেকে প্রতীয়মান হয় যে ,  কারো ভালো-মন্দের একটি মাপকাঠি হল স্ত্রীর সাথে তার আচরণ। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্র্ককে মিয়াঁ-বিবি উভয়ের জন্য শান্তি ও পবিত্রতার মাধ্যম বানিয়েছেন এবং এ ম...

এক জান্নাতী সাহাবীর আমল

হযরত আনাস ইবনে মালেক রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে (মসজিদে নববীতে) উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট এখন একজন জান্নাতী মানুষ আগমন করবে। (বর্ণনাকারী বলেন) অতপর একজন সাহাবী আগমন করলেন। তাঁর দাড়ি থেকে সদ্যকৃত অযুর পানির ফোটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথমদিনের মতো সেই সাহাবী আগমন করলেন। যখন তৃতীয় দিন হল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ রা. সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি, তিনদিন পর্যন্ত তার ঘরে যাব না। এই তিনদিন  আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পার। বর্ণনাকারী হযরত আনাস রা. বলেন, হযরত আবদুল্লাহ রা. বলতেন, তিনি তা...

বদান্যতার একটি গল্প-মুহাম্মাদ আওয়ামা

ইলমুল মাগাযীর ইমাম ওয়াকেদী রাহ. (মৃত্যু : ২০৭ হি.) বলেন, তখন আমি ইরাকের মন্ত্রী ইয়াহইয়া বিন খালেদ বারমাকীর সঙ্গী ছিলাম।    একবারের ঘটনা। ঈদের মাত্র কয়েকদিন বাকি। স্ত্রী আমার কাছে এসে বলল, ঈদ এসেই গেল। অথচ আমাদের হাতে কোনো টাকাকড়ি নেই। আমি আমার এক ব্যবসায়ী বন্ধুর কাছে গেলাম। তাকে আমার প্রয়োজনের কথা খুলে বলে কিছু দিরহাম চাইলাম। সে মোহর কচুরা একটি থলে বের করে দিল। সেখানে ছিল এক হাজার দুইশ দিরহাম। আমি থলেটি নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে তখনও আমি স্থির হয়ে বসতে পারিনি, ইতিমধ্যে আমার এক  ‘ হাশেমী ’  বন্ধু এল। আর কি আশ্চর্য! সে তার ফসল ঘরে তোলায় বিলম্বের কথা জানিয়ে আমার কাছে কিছু দিরহাম ধার চাইল। ঘরের অন্দরে গিয়ে স্ত্রীকে পুরো অবস্থা জানালাম। স্ত্রী বলল, এখন তোমার কি ইচ্ছা? বললাম, ভাবছি, থলেটির অর্ধেক দিরহাম তাকে দিয়ে দেব। স্ত্রী বলল, একি বলছ তুমি! একজন সাধারণ মানুষের কাছে তুমি গিয়েছিল সে তোমাকে এক হাজার দুইশ দিরহাম দিয়ে দিতে পারল! আর তোমার কাছে এসেছে এমন একজন মানুষ, যার রয়েছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে    নৈকট্য ও আত্মীয়তার বন্ধন। আর ...