Posts

Showing posts from 2017

কুরআনের সবচেয়ে বড় আলিম

তাবেয়ী আবুল আহ্ওয়াস রহ. বলেন, আমি হযরত আবু মুসা আশআরী রা.-এর কাছে এলাম। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. ও আবু মাসউদ রা. উপস্থিত ছিলেন। তারা কুরআন মজীদ পড়ছিলেন। আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। ইতোমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. সেখান থেকে উঠে কোথাও গেলেন। আবু মাসউদ রা. তখন বললেন,  ‘ খোদার ক্বসম, যিনি এখন উঠে গেলেন তার চেয়ে বড় কুরআনের আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে রেখে গেছেন বলে আমার জানা নেই। ’  -সহীহ মুসলিম তাবেয়ী মাসরূক বলেন, আমি সাহাবীগণকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, তাঁদের সকলের ইলম ছ ’ জনের মধ্যে কেন্দ্রীভূত। তাঁরা হলেন- আলী রা., উমর রা., আব্দুল্লাহ রা., যায়েদ রা., আবুদ্দারদা রা. ও উবাই রা.। এরপর এ ছয় জনকে পর্যবেক্ষণ করে দেখেছি যে, তাদের ইলম কেন্দ্রীভূত রয়েছে দু ’ জনের মধ্যে-আলী রা. ও আব্দুল্লাহ রা.। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. এ অবস্থানে কীভাবে পৌঁছলেন? আল্লাহপ্রদত্ত যোগ্যতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ ও সাহচর্য তাঁকে এই অবস্থানে উন্নীত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস...

গুমনাম এক আশেকে মাদানী-ইমদাদুল হক

ম্ভবত ১৪২৪ হিজরীর কথা। আমি তখন আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার উলূমুল হাদীস তৃতীয় বর্ষে পড়ি। হযরত আমীনুত তালীম মাওলানা আব্দুল মালেক ছাহেব হুজুর একদিন ডেকে জিজ্ঞেস করলেন, চৌদ্দগ্রামের মাওলানা আব্দুল মালেক হোসাইনী ছাহেবকে চেনো? আমি বললাম, চিনি না। হুজুর একটি চিঠি দেখালেন। প্রেরকের নাম, আব্দুল মালেক আলহোসাইনী আল-কাসেমী। একটি ইলমী বিষয়ে চিঠিটি লেখা। সেজন্য একটু খুশীও হলাম। আশ্চর্যান্বিতও হলাম। আমাদের এলাকায় এমন লোক আছেন! সঙ্গত কারণেই প্রেরকের প্রতি অন্যরকম একটি আগ্রহের জন্ম হল। পরীক্ষার বিরতিতে যখন বাড়িতে গিয়ে খোঁজ নিলাম তখন আরো লজ্জিত হলাম এবং নিজেকে তিরস্কার করতে লাগলাম। কারণ তিনি আমাদের গ্রাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরের একটি গ্রামের অধিবাসী। তাছাড়া তাঁর বংশীয় মুরুববীদের সাথে আমাদের বংশীয় মুরুববীদের বেশ উঠাবসা ও ঘনিষ্ঠতা ছিল। পরে তাঁর সাথে যোগাযোগ করে তার বাড়িতে গেলাম। সালাম-মোসাফাহার পর পরিচয় দিলাম, আমাকে না দেখলেও আমার খোঁজ রাখেন বললেন, আববা চাচাদের হালপুরসি করলেন। মারকাযসহ অন্যান্য মাদরাসা সম্পর্কেও কথা হল। এরপর কথা উঠল কিতাবাদি সম্পর্কে। তিনি...

প্রখ্যাত আধ্যাত্নিক ব্যক্তিত্ব আল্লামা যুবাইর আহমদ চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি-মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

প্রখ্যাত আধ্যাত্নিক ব্যক্তিত্ব আল্লামা যুবাইর আহমদ চাটগামী পরপারে চলে গেলেন - মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী উপমহাদেশের বিখ্যাত আধ্যাত্নিক ব্যক্তিত্ব, শায়খুল হাদীস কুতুবে আলম হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ যাকারিয়া কান্ধলবী সিদ্দীকি মুহাজেরে মদনী (রহ.) এর শাগরিদ, খাছ খাদেম ও বিশিষ্ট খলীফা পীরে কামেল, হাদীয়ে জামান, মুরশিদে বরহক হযরত আল্লামা মোহাম্মদ যুবাইর আহমদ চটাগামী গত ১লা সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি শুক্রবার সকাল ৮ টায় রাজধানী সাভার আশুলিয়ার দেলমাস্থ খানেকায়ে যাকারিয়া ও মুযাহেরুল উলুম মাদ্রাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদে জুমা তাঁর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হুজুরের ছাহেবজাদা মাওলানা ওবাইদুল্লাহ সাহেব। অতঃপর মাদ্রাসা মসজিদের পার্শ্বে তাঁকে দাফন করা হয়। তিনি ১স্ত্রী, ৪ ছেলে রেখে গেছেন। দেশ বিদেশে তাঁর বহুসংখ্যক ভক্ত, মুরিদ, শাগরিদ এবং কিছুসংখ্যক খলিফা রয়েছেন। জন্ম ও শিক্ষালাভ: তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ চেচুরিয়া বৈলছড়ি খন্দকার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে বাঁশখালী হাইস্কুল ও সরকারী মাদ্রাসায় অতঃপর কৈয়গ্রাম হ...

হযরত মাওলানা সালীমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি-হযরত মাওলানা মুফতি তকী উছমানী

গত (জানুয়ারী ২০১৭) মাস এ উপমহাদেশের জন্য বরং সমগ্র ইসলামী বিশ্বের দ্বীনী পরিম-লের লোকদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ -   শাইখুলকুল (সকলের মুরুব্বী) হযরত মাওলানা সালীমুল্লাহ খান ছাহেবের ওফাতের সংবাদ। হযরতের ইন্তেকালের কারণে উম্মতে মুসলিমাহ্র এমন সকল ব্যক্তির অন্তর দুঃখ ও বেদনায় ডুবে গেছে ,  যে ব্যক্তিই হযরত রহমাতুল্লাহি আলাইহির সাথে কোন না কোন সম্পর্কে সম্পৃক্ত ছিলেন। হযরত রাহমাতুল্লাহি আলাইহির অস্তিত্ব বর্তমান সময়ে উপমহাদেশের উলামায়ে কেরাম ও দ্বীনী পরিম-লের জন্য বিশেষভাবে দ্বীনী মাদরাসাসমূহের জন্য আল্লাহপাকের রহমতের বিশাল সামিয়ানা ছিল। যাঁর কথা কল্পনা করলেই এ ফিতনার যুগে অন্তর সান্ত ¡ না লাভ করত। এ মাসেই (জানুয়ারী ২০১৭) আমরা মহান এ আশ্রয়স্থল হারিয়ে ফেললাম। اِنَّا لِلّٰهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ এ পৃথিবীতে কেউই চিরদিন থাকার জন্য আসে না। এখানে আগত সকলেরই মৃত্যুর মুখোমুখী হতে হয়। কিন্তু কোনো কোনো মহান ব্যক্তিত্বের বিদায়ের বেদনা কেবল তাঁর পরিবার-পরিজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না ;  বরং তাঁদের বিদায়ে সমগ্র পৃথিবী ব্যথিত হয়। শোকাহত হয়। وما كان قيس هلكه هلك واحد ولكن...