Posts

Showing posts from February, 2017

বিনয় : মুমিনের এক অপরিহার্য গুণ

বিনয় : মুমিনের এক অপরিহার্য গুণ শিব্বীর আহমদ প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের শুরুর যুগের কথা। মক্কার কুরাইশ কাফেরদের অত্যাচারের মাত্রা যখন দিন দিন কঠোরতর হচ্ছিল ,  আল্লাহ তাআলা তেমনি এক রাতে আকস্মিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আরশে আজিমের কাছে। প্রথমে মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস ,  এরপর সেখান থেকে উপরের দিকে যাত্রা। একেক আসমান অতিক্রম করে ,  সাত আসমান পেরিয়ে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর আবার সে রাতেই ফিরে আসেন মক্কায়। এ ঘটনাকে আমরা  ‘ মেরাজ ’  বলে স্মরণ করি। মেরাজ শব্দের অর্থই হলো ঊর্ধ্বারোহণ। ঘটনাটি সহীহ বুখারী ,  সহীহ মুসলিমসহ হাদীসের আরও বহু গ্রন্থে সবিস্তারে উল্লেখিত হয়েছে। আর পবিত্র কুরআনে এসেছে - سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا . পবিত্র ও মহিমময় তিনি ,  যিনি তাঁর বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন আলমাসজিদুল হারাম থেকে আলমাসজিদুল আ...

দ্বীন শিক্ষায় জিজ্ঞাসার গুরুত্ব : শৈথিল্য ও সীমালংঘন

দ্বীন শিক্ষায় জিজ্ঞাসার গুরুত্ব : শৈথিল্য ও সীমালংঘন -মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম আজকাল   বাংলাভাষায়   ইসলাম   সম্পর্কে   প্রচুর    লেখাজোখা   হচ্ছে।   ইসলামী   প্রকাশনা   শিল্পের   ক্রমবিস্তার আমাদের   মনে   বেশ   আশার   সঞ্চার   করছে।   অনেকেই   দ্বীনী   বই   পুস্তক   কিনছে।   দ্বীন   সম্পর্কে   জানার   আগ্রহ বাড়ছে।   নতুন - নতুন   পাঠক   সৃষ্টি   হচ্ছে।   অংকের   হিসাবে   বলা   যায়   একটা   বড় - সড়   পাঠকমহল   গড়ে   উঠেছে ।  সেই   সংগে   নানা   আংগিকে   দ্বীনের   আলোচনাও   চলছে।   ওয়াজ   মাহফিলের   পরিমাণ   বাড়ছে।   তাবলীগ জামাতের   মাধ্যমেও   প্রচুর   দ্বীনী   আলোচনা   হচ্ছে।   মসজিদসমূহে   জুমুআর   দিন   বিভিন্ন   বিষয়ে   আলোচনা   হচ্ছে। বস্ত্তনিষ...