Posts

Showing posts from March, 2026

জর্জ বার্নার্ড শ’র ভবিষ্যদ্বাণী-হামেদ মীর

শেক্সপিয়ারের পর জর্জ বার্নার্ড শ-কে  (George Bernard Shaw)   ইংরেজির দ্বিতীয় বড় ঔপন্যাসিক ও সাহিত্যিক মনে করা হয়। জর্জ বার্নার্ড শ ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি যুদ্ধ-বিগ্রহের ঘোর বিরোধী এবং ব্রিটিশ আইন-কানুনের সমালোচকও ছিলেন। জর্জ বার্নার্ড শ এমন এক ভবিষ্যদ্বাণী করেছেন ,  যা  মুসলিম জাতির জন্য খুবই গৌরবের। যদিও তা গর্বের পাশাপাশি সবচেয়ে বেশি মুসলমানদের কাছেই চিন্তা-ভাবনার দাবি রাখে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জর্জ বার্নার্ড শ ’ র অভিব্যক্তি ছিল Ñ  ‘ আমি তাঁর জীবনী অধ্যয়ন করেছি। আমার ধারণামতে তিনি এন্টি ক্রাইস্ট (খ্রিস্টবাদ বিরোধী) ছিলেন না ;  বরং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। ’ জর্জ বার্নার্ড শ ভবিষ্যদ্বাণী করেছেন ,  আগামী কয়েক শ বছর ব্রিটেন তথা গোটা ইউরোপে যদি কোনো ধর্ম সাম্রাজ্য বিস্তার করতে পারে ,  তাহলে তা ইসলাম ধর্মই হবে। প্রথমদিকে জর্জ বার্নার্ড শ ইসলামের সমালোচক ছিলেন। ১৯৩৫ সালে কেনিয়ার মোম্বাসা শহরে হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেমেদ্বীন মাওলানা আবদুল আলীম সিদ্দীকী...

মুনাজাতে মাকবুল বাংলা অনুবাদ- মঞ্জিল

Image
  হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) সংকলিত 'মুনাজাতে মাকবুল ও মাসনূন দুআ' কুরআন ও হাদীস থেকে নির্বাচিত দুআগুলোর একটি নির্ভরযোগ্য সংকলন। মাকতাবাতুল আশরাফ এটি প্রকাশ করেছে, যা সাত মঞ্জিলে বিভক্ত এবং প্রতিদিন পড়ার জন্য অত্যন্ত উপযোগী। এই বইটি ওয়াফিলাইফ, রকমারি ও বইবাজারের মতো প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যায় [১, ২, ৩, ৬]।   বৈশিষ্ট্যসমূহ: সংকলক:  হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) [১]। প্রকাশক:   মাকতাবাতুল আশরাফ  (Maktabatul Ashraf) [২]। বিন্যাস:  সাত মঞ্জিলে বিভক্ত, যা এক সপ্তাহে সম্পন্ন করা যায় [২]। বিষয়বস্তু:  কুরআন ও হাদীসে বর্ণিত দুআসমূহের সংকলন [২]। ব্যাখ্যাগ্রন্থ:  মাকতাবাতুল আশরাফ থেকে এর ব্যাখ্যাগ্রন্থও প্রকাশিত হয়েছে [৭]।                                           বিসমিল্লাহির রাহমানির রাহীম                                     মুনাজা...