হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন-সংগ্রাম-আবরার আবদুল্লাহ
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বিন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তাঁকে বলা হয় তাওবার রাজনীতির প্রবর্তক। স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত সম্মিলিত সংগ্রাম পরিষদ এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সরব হয়েছিলেন। তাঁর জীবনের অন্যতম প্রধান মিশন ছিল বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মক্তব প্রতিষ্ঠা করা। হাফেজ্জী হুজুর (রহ.) ১৮৯৫ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইদ্রিস ও মায়ের নাম খাদিজা। তাঁর দাদা আকরামুদ্দিন (রহ.) ছিলেন সাইয়েদ আহমদ বেরলভি (রহ.)-এর খলিফা। নয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এবং তাঁদের বোন ছিলেন পাঁচজন। পারিবারিক পরিমণ্ডলে তাঁর লেখাপড়ার হাতেখড়ি হয়। হাফেজ্জী হুজুর (...