Posts

Showing posts from 2015

তা’লীমের আদাব

আল্লহ তায়া ’ লা যে সমস্ত মহান ইলমের তাবলীগ ও প্রচারের জন্য আম্বিয়ায়ে কেরাম   আ ’ লাইহিমুস সালামকে মাধ্যম বানাইয়াছেন সেই সমস্ত ইলম হইতে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার জন্য ইলম মোতাবেক ইয়াকীন ও দৃঢ় বিশ্বাস তৈরী করা জরুরী । আল্লহ তায়া ’ লার কালাম ও রসুলুল্লহ সল্লাল্লহু আ ’ লাইহি ওয়া সাল্লামের মুবারক হাদীস পড়া ও শোনার সময় নিজেকে সম্পূর্ণ অজ্ঞ মনে করিবে অর্থাৎ মানুষের দেখাশোনা ও জ্ঞান অভিজ্ঞতা হইতে বিশ্বাস হটাইতে হইবে , গায়েবী খবরের উপর বিশ্বাস করিতে হইবে , যাহা কিছু পড়া হয় অথবা শোনা হয় উহাকে অন্তর দ্বারা সত্য মানিতে হইবে , যখন কুরআন শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এইরূপ মনে করিবে যে , আল্লহ তায়া ’ লা আমাকে সম্বোধন করিতেছেন। যখন হাদীস শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এইরূপ মনে করিবে যে , রসুলুল্লহ সল্লাল্লহু আ ’ লাইহি ওয়া সাল্লাম আমাকে সম্বোধন করিতেছেন। কুরআন ও হাদীস পড়া ও শোনার সময় উহা যাঁহার কালাম তাঁহার আজমত যত বেশী পয়দা হইবে এবং উহার প্রতি যত বেশী মনোযোগ ...