হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলি থানভি(রহঃ) এর কাছে সূলুক সম্পর্কে প্রশ্ন ও তার উত্তর
মূলঃ আশরাফুল উলামা, হাকীমূল উম্মত, মুজাদ্দিতে মিল্লাত, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আশরাফ আলী সাহেব থাবনী (দাঃ বাঃ) সংকলকঃ আহকার : খাজা আজীজুল হাছান(গুফিরালাহু) তারিখ ৭ই মুহাররম ১৩৪৫ হিজরী প্রশ্নঃ হযরত! এই যে বলা হয়, বান্দাকে যে সমস্ত আমলের নির্দেশ দেয়া হয়েছে। তা সব বান্দার "এখতেয়ারী" তথা ইচ্ছাধিন বিষয়। আর ইচ্ছাধিন বিষয়ের মধ্যে ত্রুটি বিচ্ছুতির চিকিৎসা, হিম্মত ও ইচ্ছাকে ব্যাবহার করা ছাড়া অন্য কিছু নয়। এটাকে বাহ্যিক দৃষ্টিকোন থেকে খুব সাধারণ কথা মনে হয়। তরীকে ছুলূকের গুরুত্ব তাহলে থাকে কোথায়? উত্তরঃ এটা যে একটা সাধারণ ও মোটাকথা এর মধ্যে কোন সন্দেহ নেই। কিন্তু তার প্রতি মানুষের কোন গুরুত্ব নেই। অথচ সমস্ত "ইছ্লাহ্" তথা আত্নিক চিকিৎসা, এর উপর নির্ভর করে। এটা হল সমস্ত প্রকার অলসতা ও ত্রুটির আসল চিকিৎসা। প্রশ্নঃ হযরত! চেষ্টা করা সত্ত্বেও যখন মানুষ নিজের আত্নিক চিকিৎসায় ব্যার্থ হয়। তখন সে তার তদবীর ও চিকিৎসা বা ব্যাবস্থাপনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তাকে এতটুকুন কথা বলে দেয়া। "হিম্মত ও ইচ্ছাকে ব্যবহার করে কাজ কর" এটা যথেষ্ট কেমনে হয়...