Posts

বিশ্বখ্যাত মুসলিম মনীষীদের দৃষ্টিতে তাবলিগ জামাত

যে সকল নব্য ইসলামী চিন্তাবিদ (?) ভাইয়েরা তাবলীগ জামাতের সমালোচনা শুরু করেছেন আপনারা আপনাদের চাইতে হাজার গুণ বেশী কুরআন ও হাদীসের ইলম অর্জন করেছেন এবং আপনাদের চাইতে ইসলামের জন্য হাজার গুণ বেশী খিদমত করেছেন নিরপেক্ষ মনে তাবলীগ জামাত সম্পর্কে তাদের মতামত পড়ে দেখবেন । এখনও একটি শতাব্দী পার হয়নি। অথচ এই অল্প সময়ের ব্যবধানে তাবলিগ জামাতের কার্যক্রম পৌঁছে গেছে পৃথিবীর আনাচে-কানাচে। বিশ্ব মানচিত্রে এমন দেশ তো নয়ই; বরং এমন ভূখণ্ড পাওয়া দুষ্কর যেখানে ঈমানী এই নীরব আন্দোলন পৌঁছে যায়নি। এতো বিস্তৃত এবং এতে দ্রুত প্রসার লাভ করা কোনো আন্দোলনের নজির বিশ্বের ইতিহাসে দুর্লভ। এই সংক্ষিপ্ত সময়ের পথচলার এই ‘ঈমানী তাহরীক’ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত আলেম, মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছে, তাদের সোহবত-পরামর্শ লাভে ধন্য হয়েছে। তারা স্বীয় ক্ষেত্রে কাজ করে গেলেও এই ঈমানী তাহরীকের ব্যাপারে তাদের রয়েছে প্রায় ঐক্যবদ্ধ একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমরা কিতাব ও পত্র-পত্রিকা ঘেঁটে সংক্ষিপ্তাকারে তাঁদের কিছু কথা তুলে ধরতে প্রয়াস পাব বলে আশা রাখি। ১. হাকীমুল ...

বদর যুদ্ধ

১৭ রমজান। ইসলামের প্রথম ফায়সালাকারী " বদর যুদ্ধ " দ্বিতীয় হিজরীর এই দিনে অনুষ্ঠিত হয়। আসুন , বদর যুদ্ধ সম্পর্কে কিছু জেনে নিই .... কোরায়েশদের সর্দার আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ব্যাবসায়ী কাফেলা সিরিয়া হতে মদিনার পাশ দিয়ে মক্কা ফিরছিল। এক হাজার উটের এই কাফেলায় পঞ্চাশ হাজার দিনার মূল্যের বিভিন্ন ব্যাবসায়িক পণ্য ছিল যা দুইশত সাড়ে বাষট্টি কিলোগ্রাম স্বর্ণের তুল্য। অথচ এই মালের রক্ষক মাত্র চল্লিশজন ! এই মাল হারানো মক্কাবাসীদের জন্য ছিলো সামরিক , রাজনৈতিক বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ক্ষতির কারণ এবং মুসলমানদের জন্য কল্যাণের। রাসুলুল্লাহর সা . - এর কাছে যখন এই খবর পৌছল তিনি বললেন , " এই কাফেলার উদ্দেশে তোমরা বেরিয়ে পড়। " রাসুলুল্লাহর এই আদেশ বাধ্যতামূলক ছিল না। তাই অনেকেই এই অভিযানে অংশগ্রহণ করেন নাই। " মুসলিম বাহিনীর সংখ্যা এবং দায়িত্বভার " ৩১৩ জন বা কিছু বেশি সাহাবীদের এই কাফেলায় ছিল ৭০টি উট এবং দুইটি ঘোড়া। তাঁদের ৮২ বা কিছু বে...