Posts

বৃদ্ধাশ্রম : কিছু অনুযোগ, কিছু অনুরোধ-, কিছু অনুরোধ আবু মাইসারা মুনশী মুহাম্মদ মহিউদ্দিন

বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধদের আশ্রয়স্থল। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বললে ,  বলতে হবে -   বৃদ্ধ পিতা-মাতার জন্য পরিবার ও স্বজনদের থেকে আলাদা আবাস বা আশ্রয়ের নাম বৃদ্ধাশ্রম। মূলত অসহায় ও গরীব বৃদ্ধদের প্রতি করুণার বোধ থেকেই হয়ত বৃদ্ধাশ্রমের সৃষ্টি -   যেখানে বৃদ্ধদের প্রয়োজনীয় সেবা ও আশ্রয়ের ব্যবস্থা ছিল। কিন্তু বৃদ্ধাশ্রমের সেই ছবি এখন আর নেই। এখন যা আছে তা হল ,  ছোট বেলায় যে বাবা-মা ছিলেন আমাদের সবচে ’  বেশি আপন ,  যাদের ছাড়া আমরা কিছুই করতে পারতাম না ,  যারা নিজেদের আরাম হারাম করে আমাদের মানুষ করেছেন নিজের সব দুঃখ কষ্ট বুকে চেপে আমার হাসি মাখা মুখ দেখার জন্য যে মা ব্যকুল থাকতেন ,  আমি না খেলে যিনি খেতেন না ,  আমি না ঘুমালে যিনি ঘুমাতেন না ,  অসুস্থ হলে যিনি ঠায় বসে থাকতেন আমার শিয়রে ,  যে বাবা-মা তিলে তিলে নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছেন আমাকে মানুষ করার জন্য ,  সেই বাবা-মায়ের শেষ বয়সের ঠিকানা এখনকার বৃদ্ধাশ্রমগুলো। মানবতার প্রতি এ এক চরম উপহাস। এক-দু ’  দশক আগেও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তেমন একটা ছিল না। সম...

ভাস্কর্যের নামে মূর্তিপূজার সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিটি মুমিনের ঈমানী দায়িত্ব

প্রশ্ন প্রিয় মুহতারাম, আসসালামুআলাইকুম। বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় হলো আদালত প্রাঙ্গন থেকে মূর্তি অপসারণ। অনেকে বলছে এটি একটি ভাষ্কর্য বৈ কিছু না। ইসলাম আসলে মূর্তি ও ভাস্কর্যের বিষয়ে কি বলেছে। এ দুটির মধ্যে আদৌ কোন মৌলিক পার্থক্য আছে কি না দয়া করে কুরআন ও হাদিসের দলিল সহকারে জানাবে যাতে করে বিষয়টি নিয়ে আলোচনা করার সময় আমি দলিল দিয়ে কথা বলতে পারি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। মামুন উত্তর وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم ভাস্কর্য শব্দটা এসেছে ভাস্কর থেকে। ভাস্কর = ভাস (আলো) + কর অর্থাৎ যা আলো দেয় তাকে ভাস্কর বলে। এজন্য সূর্যের সমার্থক শব্দ ভাস্কর। এখানে আলো জ্ঞান অর্থেও ব্যবহৃত হয়। সে হিসেবে- যা জ্ঞান দেয় তাকেই ভাস্কর বলে। ভাস্কর্য হচ্ছে ঐ জিনিস, যার মাধ্যমে কোন শিল্পী কোন বিমূর্ত ধারনাকে মূর্তিমান করে। অর্থাৎ কোন মূর্তি থাকবে, যাকে দেখে হয়ত কোন ইতিহাস, ঘটনার কথা মনে পড়বে। অর্থাৎ মূর্তিটি কোন নির্দ্দিষ্ট মেসেজ বহন করবে বা জ্ঞান দিবে। অর্থাৎ ভাস্কর হচ্ছে, যিনি কোন বিমূর্ত ধারণাকে ইট,কাঠ,পাথর দিয়ে মূর্ত করেন তাকেই ভাস্কর বলে...

সিনেমার নায়িকা তওবা করলে তার পূর্বের কৃত সিনেমা দেখে মানুষ পাপ করলে সে গোনাহগার হবে কী?

আসসালামু আলাইকুম। আমাদের এক দ্বীনী বোন যার নাম নাজনীন আক্তার হ্যাপী। তিনি এক সময় সিনেমা জগতে কাজ করতেন। কয়েকটি আইটেম গানসহ বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। সেই সাথে দু’একটি সিনেমায়ও কাজ করেছেন। যেসবে তিনি আপত্তিকর দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু পরবর্তীতে তিনি তওবা করেছেন। একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করছেন। পর্দা মেনে চলছেন। পুরাপুরি দ্বীন মানার চেষ্টা করছেন। পূর্বের গোনাহের কারণে তিনি আল্লাহর কাছে খাস দিলে তওবাও করেছেন। আগের পাপের জন্য তিনি অনেক অনুতপ্ত। কিন্তু তার অভিনয় করা সিনেমা ইদানিং মুক্তি পাচ্ছে। তিনি চেষ্টা করেও এ সিনেমা বন্ধ করতে পারছেন না। যা আমরা তার ফেইসবুক পেইজের পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমার প্রশ্ন হল, এমন কোন গোনাহ যদি হয়, যা ব্যক্তি প্রথমে চালু করেছে। এখন তা বন্ধ করা সম্ভব নয়। চলতেই থাকবে। মানুষ অবিরত এসবের মাধ্যমে গোনাহ করতেই থাকবে। এখন উক্ত ব্যক্তি তা থেকে তওবা করলেই কি পাপমুক্ত হয়ে যাবে? আমি শুনেছি যে, কোন ব্যক্তি কোন গোনাহের পথ দেখালে, যত মানুষ পরবর্তীতে গোনাহ করবে, এর একটি ভাগ প্রথম ব্যক্তি পেতে থাকবে। যদি তা’ই হয়, তাহলে ভুক্তভোগী, অনুতপ্ত ব্যক্তি এখ...

বিনয় : মুমিনের এক অপরিহার্য গুণ

বিনয় : মুমিনের এক অপরিহার্য গুণ শিব্বীর আহমদ প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের শুরুর যুগের কথা। মক্কার কুরাইশ কাফেরদের অত্যাচারের মাত্রা যখন দিন দিন কঠোরতর হচ্ছিল ,  আল্লাহ তাআলা তেমনি এক রাতে আকস্মিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আরশে আজিমের কাছে। প্রথমে মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস ,  এরপর সেখান থেকে উপরের দিকে যাত্রা। একেক আসমান অতিক্রম করে ,  সাত আসমান পেরিয়ে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর আবার সে রাতেই ফিরে আসেন মক্কায়। এ ঘটনাকে আমরা  ‘ মেরাজ ’  বলে স্মরণ করি। মেরাজ শব্দের অর্থই হলো ঊর্ধ্বারোহণ। ঘটনাটি সহীহ বুখারী ,  সহীহ মুসলিমসহ হাদীসের আরও বহু গ্রন্থে সবিস্তারে উল্লেখিত হয়েছে। আর পবিত্র কুরআনে এসেছে - سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا . পবিত্র ও মহিমময় তিনি ,  যিনি তাঁর বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন আলমাসজিদুল হারাম থেকে আলমাসজিদুল আ...